২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখন ভারত রত্নের জন্য মনোনীত হতে পারেন টেন্ডুলকার

ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাব ভারত রত্ন শচীন টেন্ডুলকারকে দেয়ার জন্য বহুদিন ধরে দাবি জানিয়ে আসছেন তার ভক্তরা। কিন্তু তাকে দেয়া সম্ভব হচ্ছিল না, ক্রীড়াঙ্গনের কাউকে এই খেতাব দেয়ার জন্য মনোনীত করার বিধান না থাকায়। কিন্তু এবার তারা খুশি হতেই পারেন। কেননা ভারত সরকার এই খেতাবের জন্য মনোনয়নের মাপকাঠি সংশোধন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2011, 08:17 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাব ভারত রত্নœ শচীন টেন্ডুলকারকে দেয়ার জন্য বহুদিন ধরে দাবি জানিয়ে আসছেন তার ভক্তরা। কিন্তু তাকে দেয়া সম্ভব হচ্ছিল না, ক্রীড়াঙ্গনের কাউকে এই খেতাব দেয়ার জন্য মনোনীত করার বিধান না থাকায়। কিন্তু এবার তারা খুশি হতেই পারেন। কেননা ভারত সরকার এই খেতাবের জন্য মনোনয়নের মাপকাঠি সংশোধন করেছে। সংশোধনী অনুযায়ী, এখন থেকে ভারত রতœ দেয়া যাবে মানবিক প্রচেষ্টার সর্বক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য। আগে ভারত রতœ দেয়া হতো শুধু মাত্র শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও পাবলিক সার্ভিসে অসামান্য অবদান রাখার জন্য। ক্রীড়া মন্ত্রী অজয় মানকেন বলেন, “শুধু মাত্র শিল্প, বিজ্ঞান ও পাবলিক সার্ভিসে অসামান্য অবদান রাখার জন্য ভারত রতœ দেয়া হয়ে থাকে। এ অবস্থায় ক্রীড়াকেও এর অন্তর্ভূক্ত করার আবেদন জানিয়ে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করি।” “এর পরিপ্রেক্ষিতে ভারত রতœ এখন থেকে দেয়া সম্ভব হবে মানবিক প্রচেষ্টার সর্বক্ষেত্রে,” যোগ করেন তিনি। ক্রীড়া ক্ষেত্রে এই খেতাব কে পেতে পারেন বলে আপনি মনে করেন? এই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আমার মতে, এই মুহূর্তে ক্রিড়া ক্ষেত্রে শীর্ষ দুই প্রতিযোগী হলেন হকি খেলোয়াড় ধায়ান চান্দ ও শচীন টেন্ডুলকার। সর্বোচ্চ রান (টেস্টে ১৫,১৮৩ ও একদিনের খেলায় ১৮,১১১) ও শতকের (টেস্টে ৫১ ও একদিনের খেলায় ৪৮) রেকর্ড এরই মধ্যে নিজের করে নিয়েছেন ৩৮ বছর বয়সী টেন্ডুলকার। বর্তমানে ভারত দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফর করছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৪৮ ঘ.