২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ জুয়েল-মুশতাক প্রীতি ম্যাচের দল ঘোষণা

মহান বিজয় দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচের জন্য শহীদ জুয়েল ও শহীদ মুশতাক একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 03:05 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহান বিজয় দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচের জন্য শহীদ জুয়েল ও শহীদ মুশতাক একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুক্তিযুদ্ধের দুই বীর শহীদ আব্দুল হালিম চৌধুরী জুয়েল ও শহীদ মুশতাক আহমেদের স্মরণে ১৯৭২ সাল থেকে প্রতি বছর এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। শহীদ জুয়েল ছিলেন আজাদ বয়েজ ক্লাবের আক্রমণাত্মক উদ্বোধনী ব্যাটসম্যান। মুক্তিযুদ্ধের সময় অস্ত্র হাতে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন তিনি। কিন্তু পাক হানাদার বাহিনীর হাতে ধরা পড়ে শাহাদাৎ বরণ করেন। ক্রীড়া সংগঠক শহীদ মুশতাক ছিলেন আজাদ বয়েজ ক্লাবেরই অন্যতম প্রধান সংগঠক। ২৫ মার্চের কালরাতে দখলদার বাহিনীর হাতে প্রিয় ক্লাবের খুব কাছেই শহীদ হন তিনি। ১৬ ডিসেম্বর ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে এই দুই মহান শহীদের নামাঙ্কিত দলের হয়ে খেলবেন ক্রিকেটাররা। খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়। শহীদ জুয়েল একাদশের নেতৃত্ব দেবেন অলক কাপালী। শহীদ মুশতাক একাদশের অধিনায়ক নাফিস ইকবাল। দুদলের খেলোয়াড়দের বৃহস্পতিবার জাতীয় ক্রিকেট একাডেমি ভবনে সকাল দশটায় রিপোর্ট করতে বলা হয়েছে। শহীদ জুয়েল একাদশ: অলক কাপালী (অধিনায়ক), নাসিরুদ্দিন ফারুক, তাসামুল হক, নূর হোসেন মুন্না, জুনায়েদ সিদ্দিক, রকিবুল হাসান, ফরহাদ হোসেন, আনামুল হক (উইকেটরক্ষক), এনামুল হক, সাকলায়েন সজীব, শুভাশীষ রায়, সৈয়দ রাসেল ও আলাউদ্দিন বাবু। শহীদ মুশতাক একাদশ: নাফিস ইকবাল (অধিনায়ক), রনি তালুকদার, সোহাগ গাজী, সৌম্য সরকার, আসিফ আহমেদ, শুভাগত হোম চৌধুরী, মাহমুদুল হাসান, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মোশাররফ হোসেন, আরাফাত সানি, মোহাম্মদ শরীফ, কাজী কামরুল ও মাহবুবুল আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১০০ঘ.