২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেট্রো ও সিলেটের ম্যাচ ড্র

ওয়ালটন ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় পর্যায়ের প্রথম পর্বের ঢাকা মেট্রো ও সিলেটের মধ্যকার খেলা ড্র হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 02:48 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় পর্যায়ের প্রথম পর্বের ঢাকা মেট্রো ও সিলেটের মধ্যকার খেলা ড্র হয়েছে। বুধবার শেষ দিনে শতক তুলে নেন ঢাকা মেট্রোর অধিনায়ক মেহরাব হোসেন। এছাড়া অর্ধশতক পেয়েছেন মার্শাল আইয়ুব। সিলেটের দুই ব্যাটসম্যান ইমতিয়াজ হোসেন ও শাকের আহমেদও অর্ধশতক পেয়েছেন। ৪ উইকেটে ৩৭৬ রান নিয়ে দিনের খেলা শুরু করে ঢাকা মেট্রো। মেহরাবের অপরাজিত ১০৪ রানের সুবাদে ৭ উইকেটে ৪৮০ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দলটি। এতে জয়ের জন্য সিলেটের লক্ষ্য দাঁড়ায় ৩৪৭ রান। মেহরাবের ২২৭ বলের ইনিংসে ৭টি চার ও একটি ছক্কা। পঞ্চম উইকেটে মার্শালের সঙ্গে ১৭৯ রানের জুটি গড়েন তিনি। শতক থেকে ১৩ রান দূরে থাকা মার্শাল ফেরেন রান আউট হয়ে। সিলেটের পক্ষে এনামুল হক জুনিয়র ৩ উইকেট নেন ১৭৪ রানে। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইমতিয়াজের ৬৫ ও শাকেরের ৬১ রানের সুবাদে সিলেট ৪ উইকেটে ২০৪ রান তোলার পর দিনের খেলা শেষ ঘোষণা করেন আম্পায়ার। ঢাকা মেট্রোর পক্ষে আরাফাত সানি ২ উইকেট নেন ৩০ রানে। ১৮ ডিসেম্বর থেকে দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা খেলবে সিলেটের বিপক্ষে আর বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে রাজশাহীর মুখোমুখি হবে ঢাকা মেট্রো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২০৪৩ ঘ.