২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিসিআইয়ের ওপরে গাভাস্কারের ক্ষোভ

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওপরে এখন ভীষণ ক্ষুব্ধ সুনীল গাভাস্কার। কারণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতি মৌসুমের গণসংযোগের জন্য ফি বাবদ গাভাস্কারকে দশ লাখ ডলার করে দিতে অস্বীকৃতি জানিয়েছে বিসিসিআই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 01:52 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওপরে এখন ভীষণ ক্ষুব্ধ সুনীল গাভাস্কার। কারণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতি মৌসুমের গণসংযোগের জন্য ফি বাবদ গাভাস্কারকে দশ লাখ ডলার করে দিতে অস্বীকৃতি জানিয়েছে বিসিসিআই। সোমবার কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। টেলিভিশন চ্যানেল ‘এনডিটিভি’কে ভারতের সাবেক অধিনায়ক ও উদ্বোধনী ব্যাটসম্যান গাভাস্কার বলেন, “আমার চুক্তি থেকে বিসিসিআই মুখ ফিরিয়ে নিয়েছে। বিসিসিআইয়ের আমার প্রাপ্য অর্থ পরিশোধ করতে অস্বীকৃতি জানানোর খবর পড়ে আমি হতভম্ব হয়ে গেছি। তাদের প্রতি আমার বিশ্বাসও ধাক্কা খেয়েছে।” অনেকের মতেই টেস্ট ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা উদ্বোধনী ব্যাটসম্যান গাভাস্কার জানিয়েছেন, বিসিসিআই সভাপতি শারদ পাওয়ারের কাছ থেকে সমস্ত অর্থ প্রাপ্তির নিশ্চয়তা পেয়েছিলেন তিনি। তিনি বলেন, “শারদ পাওয়ার ও অরুন জেটলি ফোনে সমস্ত পাওনা পরিশোধের প্রতিশ্র“তি দিয়েছিলেন আমাকে। ২০০৭ সালে আইপিএলের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সময় শারদ পাওয়ারের সঙ্গে ললিত মোদিও আমাকে ৪ কোটি রুপি দেয়ার প্রতিশ্র“তি দিয়েছিলেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯৪৫ঘ.