২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেবাগকে টেন্ডুলকারের অভিনন্দন

একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান করায় বীরেন্দর শেবাগকে অভিনন্দন জানিয়েছেন শচীন টেন্ডুলকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2011, 07:31 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ঢাকা, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান করায় বীরেন্দর শেবাগকে অভিনন্দন জানিয়েছেন শচীন টেন্ডুলকার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বৃহস্পতিবার চতুর্থ একদিনের খেলায় ২১৯ রান করেন শেবাগ। ভারতের একটি টেলিভিশন কেন্দ্রে পাঠানো এসএমএসে টেন্ডুলকার লেখেন, “আমি খুবই খুশি। একজন ভারতীয় আমার রেকর্ড ভাঙায় আমি অনেক বেশি সন্তুষ্ট।” এর আগে টেন্ডুলকারের অপরাজিত ২০০ রানই ছিল একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র দ্বি-শতক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১০ সালে এই দ্বি-শতকটি হাঁকান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩২০ ঘ.