২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধোনির নিরাপত্তা জোরদার

ভারতের ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাওবাদী ও সন্ত্রসীরা ধোনির জন্য হুমকি হয়ে উঠেছে বলে গোয়েন্দা তথ্য পাওয়ার পর তার নিরাপত্তা জোরদার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2011, 11:34 AM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাওবাদী ও সন্ত্রসীরা ধোনির জন্য হুমকি হয়ে উঠেছে বলে গোয়েন্দা তথ্য পাওয়ার পর তার নিরাপত্তা জোরদার করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক রাঁচির এক পুলিশ কর্মকর্তা বলেন, “মাওবাদী ও সন্ত্রাসী গ্র“পগুলো ধোনির জন্য হুমকি হয়ে উঠেছে বলে আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। তাই তার নিরাপত্তা জোরদারে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে।” “পুলিশ সদর দপ্তর থেকে ধোনির নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে। তার নিরাপত্তায় ঝাড়খন্ড সশস্ত্র পুলিশের কমান্ডোও ব্যবহার করা হবে,” যোগ করেন কর্মকর্তা। রাঁচির হার্মু হাউজিং কলোনিতে ধোনির বাড়ির আশপাশে এরই মধ্যে সাদা পোশাকের নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪১১ ঘ.