ঢাকা, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের আয়োজনে জাতীয় মহিলা ক্রিকেট দলের বাঁহাতি স্পিনার খাদিজা তুল কোবরাকে বুধবার বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে খাদিজা বলেন, “আমাকে সংবর্ধনা দেয়া মানে শুধু আমাকে একা নয় দেশের মহিলা ক্রিকেটারদের সংবর্ধনা দেয়া।”
এ সময় তিনি মেয়েদেরকে ক্রিকেটমুখী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “বিশ্ব ক্রিকেটে ভালো করতে হলে আরো অনেক মহিলা ক্রিকটার দরকার হবে আমাদের।”
খাদিজা তার গর্বিত পিতা জামিল আকতারকে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি এইচ আলিম, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন ও জেলা মহিলা ক্রিকেট দলের কোচ মোসলেম উদ্দিনসহ আরো অনেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএম/এসএনএল/১৯১৪ ঘ.
bdnews24