২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অন্যদেরও আত্মবিশ্বাস যোগাবে: নাসির

দলের অন্য ব্যাটসম্যানদের যেখানে রানের জন্য, উইকেটে টিকে থাকার জন্য লড়াই করতে হচ্ছে সেখানে সহজেই রান পাচ্ছেন অলরাউন্ডার নাসির হোসেন। জিম্বাবুয়ের বিপক্ষে অর্ধশতক দিয়ে ওয়ানডে যাত্রা শুরু নাসিরের, নবম ম্যাচে এসে পেয়েছেন প্রথম শতক। এই শতক দলের অন্য ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসী করবে বলে মনে করছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2011, 04:23 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

ঢাকা, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দলের অন্য ব্যাটসম্যানদের যেখানে রানের জন্য, উইকেটে টিকে থাকার জন্য লড়াই করতে হচ্ছে সেখানে সহজেই রান পাচ্ছেন অলরাউন্ডার নাসির হোসেন। জিম্বাবুয়ের বিপক্ষে অর্ধশতক দিয়ে ওয়ানডে যাত্রা শুরু নাসিরের, নবম ম্যাচে এসে পেয়েছেন প্রথম শতক। এই শতক দলের অন্য ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসী করবে বলে মনে করছেন তিনি। নাসিরের শতকের পরও এক ম্যাচ আগেই সিরিজ হেরেছে বাংলাদেশ। সিরিজে এখন পর্যন্ত স্বাগতিকদের একমাত্র প্রাপ্তি নাসিরের ব্যাটিং। নিজের ব্যাটিং সম্পর্কে নাসির বলেন, “ভালো খেলার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী ছিলাম। উপরের সারির ব্যাটসম্যানদের হয়তো আত্মবিশ্বাসে একটু ঘাটতি রয়েছে।” “আজকে আমি ও সাকিব ভাই (সাকিব আল হাসান) ভালো ব্যাট করেছি। দলে আমিই সবচেয়ে ‘জুনিয়র’। সিনিয়ররা এখন ভাবতে পারেন নাসির রান পেলে আমরা পাবো না কেন? আশা করি এই শতক তাদের আত্মবিশ্বাসী করবে,” যোগ করেন তিনি। অর্ধশতকের পর ব্যাট তুলেন নি, এমন কি শতক পাওয়ার পরও সেটা ‘কাজে’ লেগেছে বলে মনে করছেন না নাসির। তার মতে, “জয় না পেলে অর্ধশতক বা শতক কোনো কাজে লাগে না।” উইকেট ভালো ছিল বলেই মনে করেন নাসির। তার পরও ১৯ রানে ৪ উইকেট পড়ে যাওয়ায় ৩০ ওভার পর্যন্ত উইকেটে টিকে থাকতে চেয়েছিলেন সাকিব ও নাসির। ব্যক্তিগত ৭৫ রানে পাকিস্তানের মাঝসারির ব্যাটসম্যান উমর আকমল কথা প্রসঙ্গে নাসিরকে শতকের জন্য খেলার পরামর্শ দেন। এর পরই তার মাথায় আসে তিন অঙ্কে পৌঁছানোর ভাবনা। এর আগ পর্যন্ত ৫০ ওভার ব্যাট করার পরিকল্পনা ছিল বলে জানান নাসির। ৪৯তম ওভারে শহিদ আফ্রিদির বলে ১৪ রান নিয়ে পৌঁছান শতকে। পাকিস্তানের অফস্পিনারদের সামলানোর জন্য বাংলাদেশের ব্যাটসম্যানদের বিশেষ পরিকল্পনা ছিল বলে জানান নাসির। তার কাছে অবশ্য অফস্পিনারদের নয় সাঈম আজমলকে খেলাই সবচেয়ে কঠিন মনে হয়েছে। এতোদিন খেলেছেন আট নম্বরে দ্বিতীয় ওয়ানডেতে খেলেন ছয়ে। গত ২৬ ম্যাচে তিন নম্বরে খেলেছেন সাতজন খেলোয়াড়। এই সিরিজিও প্রথম দুই ম্যাচে ব্যর্থ শাহরিয়ার নাফীস। উপরের দিকে খেলার পরিকল্পনা রয়েছেন কী না নাসিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, “দলের প্রয়োজনে যে কোনো পজিশনে ব্যাট করতে প্রস্তুত।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২১৯ ঘ.