২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি দমনে পিসিবি’র নতুন বিভাগ

দুর্নীতি মোকবিলায় ‘ভিজিল্যান্স ও সিকিউরিটি’ নামে নতুন একটি বিভাগ খোলার বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অনুমোদন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2011, 07:10 AM

Updated : 24 Aug 2022, 05:18 PM

ঢাকা, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্নীতি মোকবিলায় ‘ভিজিল্যান্স ও সিকিউরিটি’ নামে নতুন একটি বিভাগ খোলার বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অনুমোদন করেছে। ‘স্পট ফিক্সিং’র সঙ্গে জড়িত থাকার দায়ে পাকিস্তানের তিনি ক্রিকেটারকে কারাদণ্ড দেয়ার এক মাস পর পিসিবি’র পরিচালনা বোর্ড মঙ্গলবার বিভাগটি খোলার অনুমোদন দেয়। এই তিন ক্রিকেটার হলেন ব্যাটসম্যান সালমান বাট, পেসার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির। নতুন বিভাগটির প্রধান হবেন অবসরপ্রাপ্ত সেনা কিংবা পুলিশ কর্মকর্তা। পিসিবি’র এক বিবৃতিতে বৃহস্পতিবার বলা হয়, বিভাগটি দুর্নীতি ও নিরাপত্তার বিভিন্ন দিকের ওপর নজর রাখবে। পিসিবি’র নতুন চেয়ারম্যান জাকা আশরাফ গত মাসে সংযুক্ত আরব আমিরাতে বলেন, “দুর্নীতি মোকাবিলায় কঠিন ব্যবস্থা নেয়া হবে, যাতে আমাদের খেলোয়াড়রা এমন কোনো লোকের সঙ্গে মিশতে না পারেন, যারা তাদের নেতিবাচক কর্মকাণ্ডের পথে নিয়ে যাবেন।” পাকিস্তান ক্রিকেটে দুর্নীতি নতুন কোনো ঘটনা নয়। ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকায় আজীবন নিষিদ্ধ করা হয় সেলিম মালিক ও আতাউর রহমানকে। এছাড়া জরিমানা দিতে হয় ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, সাঈদ আনোয়ার, ইনজামাম-উল-হক, মুস্তাক আহমেদ ও আকরাম রাজাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৪৮ ঘ.