২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের হার ৫ উইকেটে

প্রথম ওয়ানডেতে বোলারদের দুর্দান্ত লড়াইয়ের পরও ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। তখনো সফরকারীদের হাতে ছিল ১৪৬ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 07:10 AM

Updated : 24 Aug 2022, 05:17 PM

ঢাকা, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম ওয়ানডেতে বোলারদের দুর্দান্ত লড়াইয়ের পরও ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। তখনো সফরকারীদের হাতে ছিল ১৪৬ বল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিত ব্যাট করতে নেমে ৩০ ওভার ৩ বলে ৯১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ২৫ ওভার ৪ বলে ৫ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে মোহাম্মদ হাফিজ ও ইমরান ফারহাত পাকিস্তানকে ভালো সূচনা এনে দেন। রুবেল হোসেনের বলে স্লিপে ফারহাতের সহজ ক্যাচ নাসির হোসেন হাতছাড়া না করলে ৩৪ রানে প্রথম উইকেট হারাতে পারতো পাকিস্তান। তবে ভুল সংশোধন করতে বেশি সময় নেন নি নাসির। দলীয় ৩৬ রানে বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান ফারহাতকে (১২)। তবে আউট করার পর আঙ্গুল তুলে ফারহাতকে সাজঘর দেখিয়ে দেন তিনি। এ নিয়ে মাঠে আম্পায়াররা বেশ কিছুক্ষণ কথা বলেন বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে। ৬ রান পরেই হাফিজকে (২২) বিদায় করেন রুবেল। স্লিপে শাহরিয়ার নাফিসের হাতে ধরা পড়েন তিনি। এর পর খেলার চিত্রটা আস্তে আস্তে পাল্টে যেতে থাকে। ৪২ রানেই ইউনুস খান (২) সাকিব আল হাসানের বলে মুশফিকুর রহিমের হাতে ধরা পড়ে মাঠ ছাড়েন। দুই রান পর তাকে অনুসরণ করেন সরফরাজ আহমেদ (২)। রুবেলের বল পুল করতে গিয়ে সাকিবের হাতে সহজ ক্যাচ দেন তিনি। পঞ্চম উইকেটে অধিনায়ক মিসবাহ-উল-হক ও উমর আকমল ১৯ রান যোগ করে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন। সাকিবের বলে বোল্ড হয়ে আকমল (৭) মাঠ ছাড়লে বড় একটা ধাক্কা খায় পাকিস্তান। দলের ৬৬ রানে সাকিবের বলে শহিদ আফ্রিদির ব্যক্তিগত ১ রানে স্লিপে একটি দুরুহ ক্যাচ তালুবন্দী করতে ব্যর্থ হন নাফীস। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে আফ্রিদি ও মিসবাহ ৩০ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন। আফ্রিদি ২৪ ও মিসবাহ ১৬ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে সাকিব ২ উইকেট নেন ৪২ রানে। পাকিস্তানের বিপক্ষে এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বনিু রান। এর আগে ২০০০ সালের জুনে ঢাকায় ৮৭ রানে অলআউট হয় বাংলাাদেশ। তাদের বিপক্ষে এনিয়ে তৃতীয়বার এক শ রানে পৌঁছার আগে অলআউট হল বাংলাদেশ। রুবেলের অপরাজিত ১৫ রানের সুবাদে পাকিস্তানের বিপক্ষে সর্বনিু রানে অলআউট হওয়ার লজ্জা থেকে রক্ষা পায় বাংলাদেশ। দশম উইকেটে তিনি শফিউল ইসলামের (০) সঙ্গে ১৭ রানের জুটি গড়ে তুলেন। চোট কাটিয়ে ফেরা তামিম ইকবাল প্রথম ওভারের চতুর্থ বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নিলে রানের খাতা খুলার আগেই উইকেট হারায় বাংলাদেশ। বোলার ছিলেন হাফিজ। ৬ রান পরেই তাকে অনুসরণ করেন অন্য উদ্বোধনী ব্যাটসম্যান নাঈম ইসলাম (৫)। তৃতীয় উইকেটে ২৩ রান যোগ করে অধিনায়ক মুশফিক ও নাফীস পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন। দলীয় ২৯ রানে শোয়েব মালিকের বলে সরফরাজ আহমেদের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন মুশফিক (১১)। তেরো তম ওভারে জোড়া আঘাতে নাফীস (৭) ও মাহমুদুল্লাহ রিয়াদকে (১) ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে অস্বস্তি¡তে ফেলে দেন আফ্রিদি। ষষ্ঠ উইকেটে ৩৬ রান যোগ করে দলকে আরো বড় বিপদের হাত েেক বাঁচান নাসির ও সাকিব। সর্বোচ্চ ২১ রান করে নাসির বিদায় নিলে আবারো প হারায় বাংলাদেশ। এর পর বেশিক্ষণ টেকেননি সাকিবও (১৫)। দলীয় ৭১ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে সাজঘরের পথ ধরেন। দলের রানের সঙ্গে আর ৩ রান যোগ করে আব্দুর রজ্জাক (৩) ও ফরহাদ রেজা (১) বিদায় নিলে পাকিস্তানের বিপক্ষে সর্বনিন্ম রানের শঙ্কায় পড়ে স্বাগতিকরা। পাকিস্তানের পক্ষে আফ্রিদি ৫ উইকেট নেন ২৩ রানে। এ নিয়ে ওয়ানডেতে সাতবার পাঁচ উইকেট নিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮২৩ ঘ.