২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডায়বেটিক সচেতনতা বাড়াতে দৃঢ়প্রতিজ্ঞ আকরাম

ডায়বেটিক এবং এই রোগে আক্রান্ত হওয়ার পরও কিভাবে স্বাভাবিক জীবন-যাপন করা যায় সেই সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করার ইচ্ছার কথা জানিয়েছেন ওয়াসিম আকরাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2011, 02:18 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডায়বেটিক এবং এই রোগে আক্রান্ত হওয়ার পরও কিভাবে স্বাভাবিক জীবন-যাপন করা যায় সেই সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করার ইচ্ছার কথা জানিয়েছেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের সাবেক অধিনায়ক আকরাম ফ্রাইডে ম্যাগাজিনকে বলেন, “এই রোগ সম্পর্কে অসচেতনতাই মূল সমস্যা। আমি ডায়বেটিক সম্পর্কে সচেতনতা বাড়াতে হাঁটতে কিংবা যে কোনো দেশে যেতেও রাজি আছি।” দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ডায়বেটিক রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। এর বিরুদ্ধে লড়াইয়ে নামতেও প্রতিজ্ঞাবদ্ধ আকরাম। ডায়বেটিক আক্রান্ত ব্যক্তিদের পরামর্শও দিয়েছেন তিনি। আকরাম বলেন, “অন্য কেউ নয়, আপনাকে ধারাবাহিকভাবে নিজেকে পর্যবেক্ষণ করতে হবে। নিজের প্রতি যতœবান হতে হবে। অন্য কাউকে দোষ দেয়ার কিছু নেই। সুশৃঙ্খল জীবন-যাপন করুন এবং প্রতিদিনের রুটিন মেনে চলুন। আপনার খাবার, আপনার ব্যায়াম সবই ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখার জন্য। এটা করতে পারলে সবই নিয়ন্ত্রণে থাকবে।” মাত্র ২৯ বছর বয়সে ক্যারিয়ারের মধ্য গগনে ডায়বেটিকে আক্রান্ত হন আকরাম। এই সংবাদ শুনে প্রচন্ড হতাশ হয়ে পড়েছিলেন তিনি। আকরাম বলেন, “যে বয়সে আপনার নিজেকে অজেয় মনে হওয়ার কথা সেই বয়সে এই ধরণের রোগ খুব বড় আঘাত। এর সঙ্গে মানিয়ে নিতে আমার সাড়ে তিন মাসের মতো সময় লেগেছিলো। কেন ডায়বেটিক হলো তার আসল কারণ জানতে পারিনি বলে হতাশাটা বেড়ে গিয়েছিলো আরো।” তবে ব্যায়াম ও খাদ্যাভ্যাস পরিবর্তন করে অনেকের মতেই সর্বকালের সেরা বাঁহাতি পেসারের ডায়বেটিক এখন অনেকটাই নিয়ন্ত্রণে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০০৪ঘ.