২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুবরাজের ফুসফুসে টিউমার

ভারতের অলরাউন্ডার যুবরাজ সিংয়ের বাঁ ফুসফুসে টিউমার ধরা পড়েছে। তার মা শবনম শনিবার এক বিবৃতি এই তথ্য জানান। তবে যুবরাজের টিউমারটি মারাত্মক নয় বলেও জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2011, 04:02 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের অলরাউন্ডার যুবরাজ সিংয়ের বাঁ ফুসফুসে টিউমার ধরা পড়েছে। তার মা শবনম শনিবার এক বিবৃতি এই তথ্য জানান। তবে যুবরাজের টিউমারটি মারাত্মক নয় বলেও জানান তিনি। গত বিশ্বকাপের সেরা খেলোয়াড় যুবরাজ বুকে সংক্রমণের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরোয়া সিরিজ থেকে সরে দাঁড়ান। পরে সমস্যা বেড়ে গেলে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। ডাক্তারি পরীক্ষায় দেখা গেছে তার ফুসফুসে গলফ বল আকারের একটি টিউমার হয়েছে। যুবরাজের মা বিবৃতিতে বলেন, “রিপোর্টে জানা গেছে টিউমারটি মারাত্মক কিছু নয়। সঠিক ঔষধ সেবন ও চিকিৎসায় এটা ভালো হয়ে যাবে। যুবরাজ এখন আগের চেয়ে অনেক ভালো আছে এবং পুরোপুরি সেরে ওঠার পথে।” কয়েক মাস আগে ভারতের ইংল্যান্ড সফরের সময় আঙুলে ব্যথা পান যুবরাজ। ওই চোটের জন্যই শুরুতে বুকের সমস্যাকে তিনি তেমন পাত্তা দেননি। যদিও ওই সময়ে প্রচন্ড কাশি ও বমি-বমি ভাব ছিলো তার। শবনম বলেন, “সে ভেবেছিলো সমস্যাটা অতিরিক্ত চাপের কারণে হচ্ছে। তার টিউমার ধরা পড়ার পর মারাত্মক কিছু ভেবে আমরা আতঙ্কিত হয়ে পড়ে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৫৪ঘ.