ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০১০-১১ মৌসুমে ভারতের সেরা ক্রিকেটার হিসেবে ‘পলি উমরীগর’ পুরস্কার পাচ্ছেন রাহুল দ্রাবিড়। চেন্নাইয়ে ১০ ডিসেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তার হাতে এই পুরস্কার তুলে দেবে।
৩৮ বছর বয়সী সাবেক এই অধিনায়ক গত মৌসুমে ১৫ টেস্টে ৫৩ গড়ে ১২৫৮ রান করেন। যেখানে শতক রয়েছে ৬টি।
এ বছর ভারতের সর্বশেষ ইংল্যান্ড সফরটি ছিলো ভয়াবহ। যেখানে একমাত্র দ্রাবিড়ই ব্যাট হাতে যা আলো ছড়ান। করেন তিনটি শতক।
পুরস্কার হিসেবে ট্রফি ও পাঁচ লাখ রুপি পাবেন দ্রাবিড়।
ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ঝুলন গোস্বামী নির্বাচিত হয়েছেন সেরা মহিলা ক্রিকেটার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২২০০ ঘ.
bdnews24