ঢাকা, নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের বিশ্বকাপ বাছাই পর্বে জয় পেয়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান।
রোববার 'এ' গ্র"পের খেলায় শ্রীলঙ্কা ৮ উইকেটে যুক্তরাষ্ট্রকে ও দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটে জিম্বাবুয়েকে হারায়। 'বি' গ্র"পের খেলায় জাপানের বিপক্ষে ২৪৬ রানে জেতে পাকিস্তান।
শ্রীলঙ্কা-যুক্তরাষ্ট্র
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) দুই নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে ৫৩ রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। কেবল শিবানি ভাস্কর (১৮) পৌঁছান দুই অঙ্কের ঘরে। অতিরিক্ত খাত থেকে আসে ১৬ রান।
শ্রীলঙ্কার পক্ষে শশীকলা শ্রীবর্ধনে ৩ উইকেট নেন ৯ রানে।
জবাবে ১৮ ওভার ৫ বলে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। সান্দামালি দোলাওয়াত্তে ২০ ও প্রসাদানি বীরাকোডি ২২ রানে অপরাজিত থাকেন।
দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে
ফতুল¬ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাট করতে নেমে পুরো ৫০ ওভার খেলে ৮ উইকেটে ১০৩ রান করে জিম্বাবুয়ে।
সর্বোচ্চ ২২ রান আসে অ্যাশলি নাদিরায়ার ব্যাট থেকে। এছাড়া ননহলানহলা নায়ান্থি ২১ রান করেন। ২০ রানে অপরাজিত থাকেন পেল¬াজিয়া মুজাজি।
দক্ষিণ আফ্রিকার পক্ষে সুনিট্টি লবসার ৫ উইকেট নেন ৯ রানে।
রান তাড়া করতে নেমে সান্দ্রে ফ্রিটজের অপরাজিত অর্ধশতকের সুবাদে ১২ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্য ১০৪ টপকে ১০৬ রানে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ৪৫ বলে ১৫টি চারের সাহায্যে ৬৯ রান করেন ফ্রিটজ। তৃষা ছেট্টি অপরাজিত থাকেন ২৫ রানে।
পাকিস্তান-জাপান
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে নিদা দারের শতকের সুবাদে ৯ উইকেটে ২৭২ রান করে পাকিস্তান।
৪৮তম ওভারের চতুর্থ বলে রান আউট হওয়ার আগে ১২৪ রান করেন নিদা। তার ১৩৯ বলের ইনিংসে ৮টি চার ও একটি ছক্কা রয়েছে। এছাড়া আসমাভিয়া ইকবাল ৩৯ ও বিসমাহ মারুফ ৩৫ রান করেন।
জাপানের পক্ষে অধিনায়ক এমা কুরাবায়সি ৩ উইকেট নেন ৩১ রানে।
জবাবে ২৮ ওভারে ২৬ রানে অলআউট হয়ে যায় জাপান। সর্বোচ্চ ১০ রান আসে মারিকো ইয়ামামাতোর ব্যাট থেকে। এছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। অতিরিক্ত খাত থেকে আসে ১০ রান।
পাকিস্তানের পক্ষে সাদিয়া ইউসুফ ৬ উইকেট নেন ২ রানে। নিদা ২ রানে নেন ২ উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৫০১ ঘ.
bdnews24