২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ 'এ' দলের জয় ১ উইকেটে

প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলকে ১ উইকেটে হারিয়েছে বাংলাদেশ 'এ' দল। তখনো হাতে ছিল ৩ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2011, 03:49 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলকে ১ উইকেটে হারিয়েছে বাংলাদেশ 'এ' দল। তখনো হাতে ছিল ৩ বল। সেন্ট লুসিয়ায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ 'এ'। ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১০৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ 'এ'। জবাবে ১৯ ওভার ৩ বলে ৯ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ 'এ'। লক্ষ্য তাড়া করতে নেমে ৮ ওভারে ৩৪ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। সেখান থেকে দলকে টেনে তুলেন ম্যাচ সেরা ফরহাদ রেজা ও মুমিনুল হক। সপ্তম উইকেটে ৪৫ রান যোগ করেন তারা। ১৫তম ওভারের তৃতীয় বলে ফরহাদ রেজা (১৯) ডোয়াইন স্মিথের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন। দলের রান তখন ৭৭। দলীয় ৮৪ রানে কার্লোস ব্র্যাথওয়েইটের বলে স্যামুয়েল বদ্রির হাতে ধরা পড়েন মুমিনুল। সর্বোচ্চ ২৫ রান আসে তার ব্যাট থেকে। দলীয় ৯৭ রানে নবম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন সোহাগ গাজী (৭)। তবে সোহরাওয়ার্দী শুভ ও কামরুল ইসলাম রাব্বি দশম উইকেটে ৭ রান যোগ করে দলকে জয় এনে দেন। স্বাগতিকদের পক্ষে কৃষমার সান্টোকি ৩ উইকেট নেন ১৮ রানে। এর আগে ব্যাট করতে নেমে অধিনায়ক ডোয়াইন স্মিথ (৩৫), জ্যাসন মোহাম্মদ (২৫) ও ব্র্যাথওয়েইট (২২) স্বাগতিকদের লড়াই করার পুঁজি এনে দেন। এছাড়া আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। সফরকারীদের পক্ষে শুভ ও রেজা তিনটি করে উইকেট নেন। এজন্য শুভ দেন ১৪ রান। রেজা ২৭। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১৪০ ঘ.