ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শক্তির দিক থেকে অনেক খানি পিছিয়ে থাকলেও মহিলা বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াইয়ের প্রতিশ্র"তি দিয়েছে বাংলাদেশ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার সকাল নয়টায় গ্র"প পর্যায়ের শেষ খেলায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
মহিলা বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। পাকিস্তানের কাছে হার দিয়ে শুরু করলেও পরের দুই ম্যাচে জাপান ও আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিতে চায় বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে বি গ্র"পে দ্বিতীয় স্থান ধরে রাখবে বাংলাদেশ। সেক্ষেত্রে প্লে অফে প্রতিপক্ষ হিসেবে পেতে পারে নেদারল্যান্ডসকে। আর গ্র"পে তিন নম্বরে নেমে এলে প্লে অফে খেলতে হতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে।
শুরু থেকেই বাংলাদেশের কোচ মমতা মাবেন ওয়েস্ট ইন্ডিজকে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল হিসেবে বর্ণনা করেছেন। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে দলটি নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে বলে মনে করেন মমতা।
গ্র"পের অন্যতম শক্তিশালী দল পাকিস্তানও পাত্তা পায়নি ওয়েস্ট ইন্ডিজের কাছে। ব্যাট-বল হাতে দুর্দান্ত খেলছেন সহ-অধিনায়ক স্টেফানি টেলর। এ পর্যন্ত দুই ইনিংস খেলেছেন তিনি। তার একটিতে শতক ও অন্যটিকে হাঁকিয়েছেন অর্ধশতক। আর বল হাতে নিয়েছেন ৬ উইকেট।
এ পর্যন্ত চলতি বাছাই পর্বে দুটি শতক হয়েছে। দুটিই করেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। একটি স্টেফানি অন্যটি এসেছে জুলিয়েন নেরোর ব্যাট থেকে।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সবচেয়ে বেশি ৮টি উইকেট নিয়েছেন আনিসা মোহাম্মদ।
তবে উইকেট শিকারের দিক থেকে বাংলাদেশ এগিয়ে। স্বাগতিক দলের স্পিনার খাদিজা তুল কোবরা বাছাই পর্বে এ পর্যন্ত সবচেয়ে বেশি ১০টি উইকেট নিয়েছেন। অধিনায়ক সালমা খাতুন ৭টি ও শুকতারা রহমান ৫টি উইকেট নিয়েছেন।
তবে ব্যাটিং প্রত্যাশা মেটাতে পারেনি। সর্বোচ্চ ৭৪ রান করেছেন সালমা। আর শুকতারার ব্যাট থেকে এসেছে ৬৯ রান।
ম্যাচের ফলাফল নির্ধারক হয়ে উঠতে পারে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের বিরুদ্ধে বাংলাদেশের স্পিনারদের লড়াই।
এছাড়া ফতুল্লায় খেলবে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে, বিকেএসপি-২ মাঠে শ্রীলঙ্কা-মার্কিন যুক্তরাষ্ট্র, আর বিকেএসপি-৩ মাঠে পাকিস্তান-জাপান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১১০ ঘ.
bdnews24