২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজ, দ. আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের জয়

মেয়েদের বিশ্বকাপ বাছাই পর্বে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2011, 11:18 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের বিশ্বকাপ বাছাই পর্বে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্র। ওয়েস্ট ইন্ডিজ ১০ উইকেটে জাপানকে, দক্ষিণ আফ্রিকা ২৩৩ রানে নেদারল্যান্ডসকে ও যুক্তরাষ্ট্র ১ রানে জিম্বাবুয়েকে হারায়। ওয়েস্ট ইন্ডিজ-জাপান ফতুল¬ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে 'বি' গ্র"পের খেলায় টস জিতে ব্যাট করতে নেমে স্টেফানি টেলরের মারত্মক বোলিংয়ের মুখে ৩৮ ওভার ২ বলে ৭১ রানে গুটিয়ে যায় জাপান। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন মারিকো ইয়ামোটো। এছাড়া সিজুকি মিয়াজি করেন ১৭। এক পর্যায়ে ১ উইকেটে জাপানের সংগ্রহ ছিল ৬১ রান। অথচ আর মাত্র ১০ রান যোগ করতেই শেষ ৯ উইকেট হারায় তারা। এর মধ্যে ৭১ রানের মাথায় হারায় ৬ উইকেট। স্টেফানি ৫ উইকেট নেন ১৩ রানে। জবাবে কোনো উইকেট না হারিয়ে ১৬ ওভার ৩ বলে জয়ের লক্ষ্য ৭২-এ পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। কেসিয়া নাইট ২৪ ও ব্রিটনি কুপার ৩৩ রানে অপরাজিত থাকেন। চার খেলায় এটি জাপানের তৃতীয় হার। আর তিন খেলায় এটি ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় জয়। দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) দুই নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ক্রি-জেল্ডা ব্রিটস ও অধিনায়ক মিলিগনন পেরেজের অর্ধশতকের সুবাদে ৫ উইকেটে ২৬৯ রান করে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে সান্দে ফ্রিটজ (২৭) ও তৃষা ছেট্টি ৬২ রানের ভালো সূচনা এনে দেন দলকে। দ্বিতীয় উইকেট জুটিতে ছেট্টি (৪২) ও ব্রিটস দলের সঙ্গে যোগ করেন ৪৯ রান। তৃতীয় উইকেট জুটিতে ব্রিটস ও পেরেজ যোগ করেন আরো ৯৩। মূলত এই জুটিই দক্ষিণ আফ্রিকাকে বড় রানের দিকে নিয়ে যায়। দলীয় ২০৪ রানের এসথার ডি ল্যাঙ্গের বলে ক্যারি-অ্যান টমলিনসনের হাতে ক্যাচ দেন ব্রিটস (৬৩)। তার ৯৭ বলের ইনিংসে ৫টি চার রয়েছে। দলীয় ২২৬ রানের মাথায় ল্যাঙ্গের বলে টমলিনসনকে ক্যাচ দিয়ে ফেরেন পেরেজও (৬৫)। তিনি তার ৮৬ বলের ইনিংসটি সাজান ৪টি চার ও একটি বিশাল ছক্কা দিয়ে। নেদারল্যান্ডসের পক্ষে ল্যাঙ্গ ৩ উইকেট নেন ৪৫ রানে। জবাবে শাবনিম ইসমাইল ও মসেলিন দানিয়েলসের মারাত্মক বোলিংয়ের মুখে ১৬ ওভার ৩ বলে ৩৬ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। শাবনিম ৬ উইকেট নেন ১০ রানে। ২৫ রানে ৪ উইকেট নেন দানিয়েলস। নেদারল্যান্ডসের পক্ষে সর্বোচ্চ রান আসে এসথার লেনসারের ব্যাট থেকে। ১১ রানে অপরাজিত থাকেন তিনি। আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। যুক্তরাষ্ট্র-জিম্বাবুয়ে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ব্যাট করতে নেমে শিবানী ভাস্করের অর্ধশতকের সুবাদে ৮ উইকেটে ১৮৮ রান করে যুক্তরাষ্ট্র। শিবানী তার ৮৯ বলের ইনিংসটি সাজান ১১টি চার দিয়ে। এছাড়া সাদিয়া গ্র"নি ২৮ রান করেন। ৩৮ রান আসে অতিরিক্ত খাত থেকে। জিম্বাবুয়ের পক্ষে সারিস সাইলি ও জুলিয়া চিবাবা দুটো করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে ৪৮ ওভার ৫ বলে ১৮৭ রানে থেমে যায় জিম্বাবুয়ে। মাত্র ৪৪ রানের মধ্যে ৩ উইকেট হারালে চাপে পড়ে যায় দলটি। তবে চিবাবা (১৮), ননহলানহা নায়ানথি (২৬), অধিনায়ক শ্যারন মায়ার্স (১৯) ও পেল¬াজিয়া মুজাজি ২৫ রান করে দলকে জয়ের পথে নিয়ে আসেন। কিন্তু শেষ দুই ব্যাটসম্যান রান-আউট হয়ে গেলে হার মানতে হয় জিম্বাবুয়েকে। ক্রিস্টাবেল চাতনজাওয়া অপরাজিত থাকেন ২৮ রানে। যুক্তরাষ্ট্রের পক্ষে ট্রিহোল্ডার মার্শাল ৩ উইকেট নেন ৩৪ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিার/১৭০৬ ঘ.