২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা হতাশ নই: কুরিবায়াসি

মহিলা বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে হারলেও পরের ম্যাচে ভালো করার ব্যাপারে আশাবাদী জাপানের অধিনায়ক এমা কুরিবায়াসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2011, 07:06 AM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে হারলেও পরের ম্যাচে ভালো করার ব্যাপারে আশাবাদী জাপানের অধিনায়ক এমা কুরিবায়াসি। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কুরিবায়াসি বলেন, "আজকের দিনটি আমাদের ছিল না। আমরা আমাদের সেরা খেলতে পারি নি।" "মন ভাঙ্গার মতো কিছু হয় নি। পরের ম্যাচের ব্যাপারে আমরা বেশ আশাবাদী," যোগ করেন তিনি। তিনি বলেন, "আমরা এই টুর্নামেন্টে একটি জয় চাই। আজকে জয়ের ব্যাপারে আশাবাদী ছিলাম। কিন্তু নিজেদের খেলা খেলতে না পারায় বড় ব্যবধানে হারতে হয়েছে।" বড় জয়ের কারণে কৃতিত্ব দিলেন বাংলাদেশকেও। তিনি বলেন, "বাংলাদেশ আজ খুব ভালো খেলেছে। স্পিনাররা খেলাটা তাদের দিকে নিয়ে যান।" বি গ্র"পের অন্য দলগুলোরের চেয়ে বাংলাদেশকে দুর্বল দল হিসেবে মানতে নারাজ কুরিবায়োসি। তিনি বলেন, "বাছাই পর্বে খেলতে আসা কোনো দলই দুর্বল নয়। বাংলাদেশ বেশ শক্তিশালী একটি দল।" "এই মাঠে বাংলাদেশের স্পিনারদের বিপক্ষে খেলা খুব কঠিন," যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১১৫৭ ঘ.