২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের জয় ১০ উইকেটে

মহিলা বিশ্বকাপ ক্রিকেট বাছাই পর্বের খেলায় জাপানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তখনো হাতে ছিল ২৭২ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2011, 05:20 AM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা বিশ্বকাপ ক্রিকেট বাছাই পর্বের খেলায় জাপানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তখনো হাতে ছিল ২৭২ বল। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠ দুইয়ে বি গ্রপের খেলায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জাপান। সব মিলিয়ে খেলা হয় ৩৩ ওভার ১ বল, সময়ের হিসেবে দুই ঘন্টার একটু বেশি। ব্যাট করতে নেমে অধিনায়ক সালমা খাতুন ও শুকতারা রহমানের ঘূর্ণিজালে বিভ্রান্ত হয়ে ২৮ ওভার ৩ বলে ৩৮ রানে অলআউট হয়ে যায় জাপান। মাত্র ৪ ওভার ৪ বলে কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। আয়েশা আক্তার ১৫ ও শুকতারা রহমান ১৪ রানে অপরাজিত থাকেন। ৫ ওভারের মধ্যে ম্যাচ জেতার অভিজ্ঞ এই প্রথম হল বাংলাদেশের। এর আগে জাপানের পক্ষে সর্বোচ্চ ১২ রান আসে মারিকো ইয়ামোটোর ব্যাট থেকে। এছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেন নি। জাপান ৯ রান যোগ করতে হারায় শেষ ৮ উইকেট। সালমা ও শুকতারা নেন ৫টি করে উইকেট। এ জন্য ম্যাচ সেরা সালমা দেন ৫ রান। শুকতারা ৯। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১১১৯ ঘ.