২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ 'এ' দলের চাই ৭ উইকেট

ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে জয়ের জন্য শেষ দিন বাংলাদেশ 'এ' দলের চাই ৭ উইকেট। স্বাগতিকদের প্রয়োজন ৭৫ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2011, 04:47 AM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে জয়ের জন্য শেষ দিন বাংলাদেশ 'এ' দলের চাই ৭ উইকেট। স্বাগতিকদের প্রয়োজন ৭৫ রান। ডেনজা হায়াটের অর্ধশতকের সুবাদে সোমবার তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের সংগ্রহ ১৩৯ রান। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে তাদের প্রয়োজন ২১৪ রান। হায়াট ৫২ ও জোনাথন কার্টার ৪৫ রানে অপরাজিত রয়েছেন। উদ্বোধনী ব্যাটসম্যান হায়াট তার ১০০ বলের ইনিংসটি সাজান ৭টি চার ও ১টি ছয় দিয়ে। বাংলাদেশ 'এ' দলের পক্ষে সোহরাওয়ার্দী শুভ ২ উইকেট নেন ৪৮ রানে। এর আগে বিনা উইকেট ৪০ রান নিয়ে দিনের খেলা শুরু করে সফরকারীরা। সাতজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পা রাখলেও তাদের কেউই ত্রিশের কোঠায় যেতে পারেন নি। ১৮৭ রানেই শেষ হয় বাংলাদেশ 'এ' দলের দ্বিতীয় ইনিংস। এতে সফরকারীদের লিড দাঁড়ায় ২১৩ রান। প্রথম ইনিংসে ২৬ রানের লিড পায় সফরকারীরা। সর্বোচ্চ ২৯ রান আসে নাসির হোসেন ও শুভর ব্যাট থেকে। নাসির ৭৯ বলে ২টি চারের সাহায্যে এই রান করে বিদায় নিলেও। ৪০ বলে ৩ চারের সাহায্যে ২৯ রান করে অপরাজিত থাকেন শুভ। এছাড়া রকিবুল হাসান ২৮ ও মিথুন আলী ২৬ রান করেন। ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের পক্ষে আন্দ্রে রাসেল ৫ উইকেট নেন ৩৬ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১০৪৭ ঘ.