ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতিহাসের অংশ হতে যাচ্ছে সিডনি ক্রিকেট গ্রাউন্ড (এসসিজি)। মাত্র তৃতীয় ভেন্যু হিসেবে ১০০তম টেস্টের আয়োজক হতে যাচ্ছে ওই মাঠটি। ৩ জানুয়ারি শুরু হতে যাওয়া ম্যাচে প্রতিপক্ষ ভারত।
এর আগে ইংল্যান্ডের 'লর্ডস ক্রিকেট গ্রাউন্ড' ও অস্ট্রেলিয়ার 'মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড' ই শুধু একশর কোটা অতিক্রম করতে পেরেছে। এখন পর্যন্ত লর্ডসে ১২২টি ও মেলবোর্নে ১০৩টি টেস্ট ম্যাচের আয়োজন হয়েছে।
ভারত এসসিজিতে সর্বশেষ টেস্ট খেলে ২০০৮ সালে। ম্যাচের শেষ দিনে ১২২ রানের নাটকীয় জয় পায় অস্ট্রেলিয়া।
এসসিজিতে প্রথম টেস্ট খেলা শুরু হয় ১৮৮২ সালের ১৭ ফেব্র"য়ারি। ওই ম্যাচে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারায় অস্ট্রেলিয়া।
এই মাঠে ৫৪টি টেস্ট খেলে অস্ট্রেলিয়া হেরেছে ২৮টিতে ও ড্র করেছে ১৭টিতে।
১০০তম টেস্ট ম্যাচ উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছে এসসিজি ট্রাস্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০১১ ঘ.
bdnews24