২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ হাজারে টেন্ডুলকার

আরো একটি 'প্রথম' কিছুর সঙ্গে যুক্ত হলো শচীন টেন্ডুলকারের নাম। প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ১৫ হাজার রানের মাইলফলক পার হলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2011, 12:18 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আরো একটি 'প্রথম' কিছুর সঙ্গে যুক্ত হলো শচীন টেন্ডুলকারের নাম। প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ১৫ হাজার রানের মাইলফলক পার হলেন তিনি। নয়া দিল্লির ফিরোজ শাহ কোটলায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে এই কীর্তি গড়েন 'লিটল মাস্টার'। মঙ্গলবার টেস্টের তৃতীয় দিন সফরকারী দলের স্পিনার দেবেন্দ্র বিশুর বল এক্সট্রা কভারে ঠেলে এক রান নিয়ে ১৫ হাজারে পা রাখেন টেন্ডুলকার। এ সময় ক্রিজে তার সঙ্গী রাহুল দ্রাবিড় ছুটে এসে তাকে অভিনন্দন জানান। এই রানে পৌঁছতে ভারতের কিংবদন্তি ক্রিকেটার খেলেছেন ১৮২ টেস্ট ও ৩০০ ইনিংস। টেস্ট ও একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় টেন্ডুলকার আছেন সবার উপরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৮২১ ঘ.