ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'স্পট ফিক্সিং'-এর ন্যক্কারজনক ঘটনা প্রকাশ হওয়ার ঠিক আগেও এ ব্যাপারে তেমন কিছুই জানতো না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক হানসি ক্রনিয়ের ঘনিষ্ঠ বাজিকর মারলন অ্যারনস্ট্যাম সেজন্য বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সমালোচনায় মুখর।
ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ পাতানোর জন্য ক্রনিয়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি।
অ্যারনস্ট্যামের দাবি, তিনি অনেকগুলো পাতানো ক্রিকেট ম্যাচ দেখেছেন।
তিনি বলেন, "ক্রিকেটে এখনো পাতানো ম্যাচ হচ্ছে। আইসিসির দুর্নীতি দমন শাখা বোকা লোক দিয়ে ভর্তি। তারা জানে না তাদের আসলে কী কাজের জন্য রাখা হয়েছে।"
"তাদের এমন লোকের প্রয়োজন যারা ম্যাচ চলার সময় অদ্ভূত কিছু ঘটতে দেখলে প্রশ্ন তুলবেন," যোগ করেন অ্যারনস্ট্যাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৪১ঘ.
bdnews24