২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম টেস্টেই বল করতে চান ওয়াটসন

পিঠের ব্যথা অনেক দিন ধরেই ভোগাচ্ছে শেন ওয়াটসনকে। ব্যথার জন্য অনেক দিন বলও করতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেটে। তবে চোট কাটিয়ে এখন তিনি অনেকটাই সুস্থ। আগামী বুধবার থেকে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হতে যাওয়া প্রথম টেস্টেই বল করার ব্যাপারে আশাবাদী অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2011, 12:05 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিঠের ব্যথা অনেক দিন ধরেই ভোগাচ্ছে শেন ওয়াটসনকে। ব্যথার জন্য অনেক দিন বলও করতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেটে। তবে চোট কাটিয়ে এখন তিনি অনেকটাই সুস্থ। আগামী বুধবার থেকে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হতে যাওয়া প্রথম টেস্টেই বল করার ব্যাপারে আশাবাদী অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার 'সিডনি মর্নিং হেরাল্ড' পত্রিকার সঙ্গে কথা বলার সময় ওয়াটসন বলেন, "আশা করি আমি (কেপটাউনে) বল করতে পারবো। শরীর সাড়া দিলে (বল করার) পরিকল্পনা করছি আমি।" "শরীরের ওপরে চাপ কম পড়ার জন্য আমি একটু বেশিই সতর্কতা অবলম্বন করেছি। আশা করি সুস্থ থেকে টেস্ট সিরিজে যত বেশি সম্ভব বল করতে পারবো," যোগ করেন তিনি। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ পিঠের ব্যথার জন্য খেলতে পারেননি ওয়াটসন। স¤প্রতি নিতম্বের ব্যথাও তাকে ভালোই ভুগিয়েছে। সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে নিউ সাউথ ওয়েলসের হয়ে অংশ নিলেও ঐ টুর্নামেন্টে শুধু ব্যাটিং করেন ৩০ বছর বয়সী ওয়াটসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮০০ঘ.