২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন-বিভ্রাট

বিশ্বকাপের পর থেকে চুক্তিবদ্ধ প্রায় ১০০ ক্রিকেটারের বেতন পরিশোধ করেনি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। বিশ্বকাপ আয়োজনে বিপুল অংকের অর্থ খরচ করায় শ্রীলঙ্কার সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থার ওপর এখন বিশাল ঋনের বোঝা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2011, 03:21 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপের পর থেকে চুক্তিবদ্ধ প্রায় ১০০ ক্রিকেটারের বেতন পরিশোধ করেনি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। বিশ্বকাপ আয়োজনে বিপুল অংকের অর্থ খরচ করায় শ্রীলঙ্কার সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থার ওপর এখন বিশাল ঋনের বোঝা। ধারণা করা হচ্ছে, আগামী দু মাসেও খেলোয়াড়দের বকেয়া বেতন পরিশোধ করতে পারবে না এসএলসি । বিশ্বকাপ আয়োজক হিসেবে আইসিসির কাছে এখনো ৪০ লাখ ডলার পাওনা এসএলসির। এই অর্থ পাওয়ার চেষ্টা করছে তারা। এসএলসি জানিয়েছে, বকেয়া অর্থ পেলেই খেলোয়াড়দের বেতন পরিশোধ করা হবে। বাংলাদেশ ও ভারতের সঙ্গে ২০১১ বিশ্বকাপের সহ-আয়োজক ছিলো শ্রীলঙ্কা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২১১১ঘ.