ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আজহার আলীর প্রথম শতকে দ্বিতীয় টেস্টে ভালো অবস্থায় রয়েছে পাকিস্তান। ৪ উইকেটে ২৮১ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করা পাকিস্তান এগিয়ে ৪২ রানে। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ২৩৯ রান।
বৃহস্পতিবার বিনা উইকেটে ৪২ রান নিয়ে খেলা শুরু করে পাকিস্তান। শুরু থেকেই দেখে-শুনে খেলতে থাকেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান তৌফিক উমর ও মোহাম্মদ হাফিজ। দিনের ত্রয়োদশ ওভারে ধাম্মিকা প্রসাদের বলে উইকেটরক্ষক কুশল সিলভার হাতে ক্যাচ দেন তৌফিক (২৭)।
নিজের পরের ওভারে হাফিজকেও (৩৩) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ধাম্মিকা। ৬৩/০ থেকে পাকিস্তান পরিণত হয় ৬৪/২-এ।
তৃতীয় উইকেটে ১১৭ রান যোগ করে জোড়া ধাক্কা সামাল দেন আজহার ও ইউনুস খান। অর্ধশতক করার কিছুক্ষণ পর প্রতিপক্ষ অধিনায়ক তিলকারতেœ দিলশানের বলে বোল্ড হয়ে যান ইউনুস (৫৫)।
তবে আজহার তাতে দমে যাননি। ঠান্ডা মাথায় খেলে জীবনের প্রথম টেস্ট শতকে পৌঁছে যান তিনি। তারপরই অবশ্য এলবিডব্লিউ হয়ে যান দিলশানের বলে। আজহারের ২৪২ বলে খেলা ১০০ রানের ইনিংসে ৯টি চার।
আজহার ও মিসবাহ-উল-হকের চতুর্থ উইকেট জুটির অবদান ৯৪ রান।
দিন শেষে মিসবাহ ৪০ ও সাঈদ আজমল ৫ রানে অপরাজিত।
দিলশান ও প্রসাদ নিয়েছেন দুটি করে উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৩৫ঘ.
bdnews24