২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সিক্স-এ-সাইড দল

হংকং সিক্স-এ-সাইড টুর্নামেন্টের জন্য ছয় সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2011, 01:45 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হংকং সিক্স-এ-সাইড টুর্নামেন্টের জন্য ছয় সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোশাররফ হোসেনের নেতৃত্বে দলের বাকি খেলোয়াড়রা হলেন, তাপস বৈশ্য, সাব্বির রহমান, রনি তালুকদার, এনামুল হক ও নাজমুল হোসেন মিলন। তিন দিনের ওই টুর্নামেন্ট শুরু হবে ২৮ অক্টোবর। অংশ নিচ্ছে ১২টি দল। বাংলাদেশ খেলবে 'বি' গ্র"পে। গ্র"পের অন্য দলগুলো হলো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে না। প্রথম দিন বাংলাদেশের দুইটি খেলা। প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও ইংল্যান্ড। ২৯ অক্টোবর গ্র"প পর্বের শেষ খেলায় বাংলাদেশকে নামতে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। হংকংয়ের উদ্দেশ্যে বাংলাদেশ দল ঢাকা ছাড়বে ২৭ অক্টোবর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৯৪০ ঘ.