২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিকোলের অভিষেক শতক, নিউজিল্যান্ডের সহজ জয়

অভিষিক্ত রব নিকোলের অপরাজিত শতকের উপর ভর করে জিম্বাবুয়ের বিপক্ষে ৯ উইকেটের সহজ জয় পেয়েছে নিউজিল্যান্ড। তখনো বাকি ছিলো ৩৯ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 02:57 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অভিষিক্ত রব নিকোলের অপরাজিত শতকের উপর ভর করে জিম্বাবুয়ের বিপক্ষে ৯ উইকেটের সহজ জয় পেয়েছে নিউজিল্যান্ড। তখনো বাকি ছিলো ৩৯ বল। ফলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারীরা। ১১টি চারের সাহায্যে ১৩১ বলে অপরাজিত ১০৮ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান নিকোল। হয়েছেন ম্যাচ সেরাও। এছাড়া মার্টিন গাপটিল ৭৪ ও ব্রেন্ডন ম্যাককালাম অপরাজিত ৩৯ রান করেন। এর আগে হারারে স্পোর্টস স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক ব্রেন্ডন টেলরের অপরাজিত শতকের উপর ভর করে ২৩১ রান করে জিম্বাবুয়ে। ৫টি ছক্কা ও ৭টি চারের সাহায্যে ১২০ বলে অপরাজিত ১২৮ রান করেন টেলর। এছাড়া ৬৯ রান করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ফর্স্টার মুতিজয়া। আর কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি। নিউজিল্যান্ডের পক্ষে ৫৫ রান দিয়ে ৩ উইকেট নেন অভিষিক্ত পেসার ডোগ ব্রাসওয়েল। একই মাঠে ২২ অক্টোবর সিরিজের দ্বিতীয় ম্যাচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০৫০ ঘ.