২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার জায়গা পাকা করতে চান রকিবুল

গত বিশ্বকাপের পর বাদ পড়েন জাতীয় দল থেকে। সর্বশেষ টেস্ট খেলার অভিজ্ঞতা অবশ্য অনেক দিন আগে, গত বছরের জানুয়ারিতে ভারতের বিপক্ষে। পৌনে দুই বছর পর টেস্ট দলে ফিরে জায়গা পাকা করার প্রত্যয় ব্যক্ত করলেন রকিবুল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2011, 01:35 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গত বিশ্বকাপের পর বাদ পড়েন জাতীয় দল থেকে। সর্বশেষ টেস্ট খেলার অভিজ্ঞতা অবশ্য অনেক দিন আগে, গত বছরের জানুয়ারিতে ভারতের বিপক্ষে। পৌনে দুই বছর পর টেস্ট দলে ফিরে জায়গা পাকা করার প্রত্যয় ব্যক্ত করলেন রকিবুল হাসান। বড় দৈর্ঘ্যরে ক্রিকেটে রকিবুল বেশ কার্যকর ব্যাটসম্যান। জাতীয় ক্রিকেট লিগে একটি ত্রিশতকও তার আছে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এখনো তেমন সাফল্য পাননি। রকিবুল নিজেও মনে করেন বড় দৈর্ঘ্যরে ক্রিকেটেই তার উপযোগিতা বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "বড় দৈর্ঘ্যরে ক্রিকেট আমি দারুণ উপভোগ করি।" "জাতীয় দল থেকে বাদ পড়ার পর জাতীয় লিগে খেলেছি। প্রথম শ্রেণীর ক্রিকেটে অনেক রান করেই দলে ফিরেছি। এবার ভালো খেলে জায়গা পাকা করতে চাই," যোগ করেন তিনি। রকিবুল বলেন, "দলে থাকতে হলে ভালো খেলতে হবেই। রান করতে না পারলে দলে জায়গা পাবো না। তবে এবার ভালো করার ব্যাপারে আমি বেশ আত্মবিশ্বাসী।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৩২ঘ.