ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের বিপক্ষে শেষ তিনটি একদিনের খেলার জন্য ভারত দলে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে দলে নেয়া হয়েছে ইউসুফ পাঠান ও রবিন উথাপাকে।
প্রথম দুটো একদিনের খেলায় জিতেছে বলে ভারতের ক্রিকেট বোর্ড দলে পরিবর্তন না আনার সিদ্ধান্ত নিয়েছে। দল ঘোষণা করা হয় সোমবার।
খেলা তিনটি হবে মোহালিতে ২০ অক্টোবর, মুম্বাইয়ে ২৩ অক্টোবর ও কলকাতায় ২৫ অক্টোবর। আর টি- টোয়েন্টি ম্যাচটি হবে ২৯ অক্টোবর কলকতায়।
একদিনের দলে পরিবর্তন না আনার অর্থ আবারো উপেক্ষা করা হলো স্পিনার হরভজন সিংকে।
টি-টোয়েন্টি দলে গৌতম গম্ভির ও পার্থিব প্যাটেলের জায়গায় দলে নেয়া হয় পাঠান ও উথাপাকে। বিয়ের কারণে খেলতে পারছেন না গম্ভির।
উথাপা দেশের হয়ে শেষ একদিনের ম্যাচ খেলেন তিন বছরেরও বেশি সময় আগে করাচিতে শ্রীলঙ্কার বিপক্ষে। মোট ৩৮টি একদিনের ও ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি।
একদিনের দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), গৌতম গম্ভির, এ রাহানে, সুরেশ রায়না, বিরাট কোহলি, পার্থিব প্যাটেল, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, প্রভিন কুমার, বিনয় কুমার, উমেশ যাদব, মনোজ তিওয়ারি, বরুন অরুন, রাহুল শর্মা ও এস অরবিন্দ।
টি-টোয়েন্টি দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), সুরেশ রায়না, এ রাহানে, বিরাট কোহলি, ইউসুফ পাঠান, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, প্রবিন কুমার, বিনয় কুমার, উমেশ যাদব, মনোজ তিওয়ারি, বরুন অরুন, রবিন উথাপা, রাহুল শর্মা ও এস অরবিন্দ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১৫৭ ঘ.
bdnews24