এশিয়ান আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রিকেটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রানার্সআপ
এশিয়ান আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রানার্সআপ হয়েছে।
চট্টগ্রাম, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়ান আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রানার্সআপ হয়েছে।
শনিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুুটি রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'মালয়েশিয়ায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে শ্রীলঙ্কার কলম্বো বিশ্ববিদ্যালয়ের কাছে হেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রানার্সআপ হয়েছে।'
ফাইনাল গত রোববার অনুষ্ঠিত হয়।
এর আগে গত ২ অক্টোবর সিঙ্গাপুরের নানিয়াং টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়কে, ৪ অক্টোবর মালয়েশিয়ার ইউ কে এম বিশ্ববিদ্যালয়কে, ৬ অক্টোবর চীনের সাংহাই বিশ্ববিদ্যালয়কে ও ৭ অক্টোবর সেমিফাইনালে মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়কে হারায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
মালয়েশিয়ার কুয়ালালামপুর ইউকেএম বিশ্ববিদ্যালয় আয়োজিত এই টুর্নামেন্টে এশিয়ার ৮টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/টিএ/২২২৪ঘ.
