ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার একমাত্র টি- টোয়েন্টি ম্যাচের পর দল ঘোষণা করে বিসিবি।
জ্বরের কারণে টি-টোয়েন্টিতে না খেলা মাহমুদুল্লাহ রিয়াদ আপাতত দলের বাইরে রয়েছেন। সুস্থ হয়ে উঠলে তিনি দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছে বিসিবি।
এর আগে ৩০ সেপ্টেম্বর একদিনের সিরিজের জন্য ১৮ জনের দল ঘোষণা করে বিসিবি। ওই দল থেকে বাদ পড়েছেন পেসার শাহাদাত হোসেন। টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া ইলিয়াস সানিও ওয়ানডে দলে নেই।
বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, অলক কাপালী, নাঈম ইসলাম, নাসির হোসেন, আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন, শফিউল ইসলাম, নাজমুল হোসেন, শুভাগত হোম চৌধুরী, শাহরিয়ার নাফীস ও সোহরাওয়ার্দী শুভ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৪৬ঘ.
bdnews24