ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে জয়ের পর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ক্যারিবীয়দের ৩ উইকেটে হারিয়ে চার বছর পর টি-টোয়েন্টিতে জয় পায় মুশফিকবাহিনী। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে একই দলের বিপক্ষে জয় পেয়েছিলো বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জয়ের পর তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রী বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন। আগামী ম্যাচগুলোতেও বাংলাদেশ ভালো করবে- এমন প্রত্যাশা করছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/২১৩৯ ঘ.
bdnews24