২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাটের মেযাদ বাড়তে পারে

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হিসেবে ইজাজ বাটের মেয়াদ বাড়তে পারে। এ ব্যাপারে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত তিনি তার দায়িত্ব পালন করে যাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2011, 06:50 AM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হিসেবে ইজাজ বাটের মেয়াদ বাড়তে পারে। এ ব্যাপারে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত তিনি তার দায়িত্ব পালন করে যাবেন। এই মুহূর্তে বাটের মেয়াদ বাড়ানোর ব্যাপারে চিন্তভাবনা করা হচ্ছে। তার মেয়াদ শেষ হয়ে গেছে ৮ অক্টোবর। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্বাহী বোর্ডের সভায় যোগ দেয়ার জন্য দুবাই গেছেন বাট। প্রেসিডেন্টের মুখপাত্র ফারহাতুল্লাহ বাবর ইএসপিএনক্রিকইনফোকে বলেন, "আমাদের দেশের সরকার পদ্ধতি অনুযায়ী, কারো মেয়াদ শেষ হয়ে গেলেও প্রেসিডেন্টের সম্মতি সাপেক্ষে তিনি দায়িত্ব পালন করে যেতে পারেন।" "বাটের মেয়াদ বাড়ানোর বিষয়টি নিয়ে বিচার-বিবেচনা করা হচ্ছে বলে দায়িত্ব পালন করে যেতে পারেন তিনি," যোগ করেন মুখপাত্র। নাসিম আশরাফের কাছ থেকে বাট দায়িত্ব নেন ৮ অক্টোবর। তার আগের সভাপতিদের অনেকে মেয়াদ পুরো করতে না পারলেও বাট কিন্তু ঠিকই করেছেন। তৌকির জিয়া, শাহরিয়ার খান ও আশরাফ, সবাইকে দায়িত্ব ছেড়ে দিতে হয় সময় হওয়ার আগে। বাটের দায়িত্ব পালনকালে মাঠের বাইরের বিতর্ক অবশ্য তার পিছু ছাড়েনি। এর মধ্যে রয়েছে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে জঙ্গি হামলা, স্পট ফিক্সিং কেলেঙ্কারী, বাজির কারবারীদের কাছ থেকে হুমকি পেয়ে সিরিজের মাঝ পথে জুলকারনাইন হায়দারের লন্ডন পালিয়ে যাওয়া ও অতি স¤প্রতি শহিদ আফ্রিদির সঙ্গে বিরোধ। তবে মাঠে এসেছে প্রশংসনীয় সাফল্য। বিশেষ করে, ২০০৯ সালে বিশ্ব টি-টোয়েন্টি প্রতিযোগিতার শিরোপা জয় ও এবারের বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার কথা অবশ্যই বলতে হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৩৫ ঘ.