২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ব্যাঙ্গালোর

টানা দুুই খেলায় দু'শ রানের বেশি লক্ষ্য তাড়া করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পা রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2011, 05:50 PM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ঢাকা, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টানা দুুই খেলায় দু'শ রানের বেশি লক্ষ্য তাড়া করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পা রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শুক্রবার প্রথম সেমিফাইনালে নিউ সাউথ ওয়েলসকে ৬ উইকেটে হারায় ব্যাঙ্গালোর। তখনো হাতে ছিল ৯ বল। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ব্যাঙ্গালোর। ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নারের অপরাজিত শতক ও ড্যানিয়েল স্মিথের অর্ধশতকের সুবাদে ২ উইকেটে ২০৩ রান করে ওয়েলস। জবাবে ক্রিস গেইল ও বিরাট কোহলির অর্ধশতকের সুবাদে ১৮ ওভার ৩ বলে ৪ উইকেটে জয়ের লক্ষ্য ২০৪ রানে পৌঁছে যায় ব্যাঙ্গালোর। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিদায় নেন তিলকরতেœ দিলশান (৪)। দলের রান তখন ২১। শুরু থেকেই দিলশান নড়বড়ে থাকলেও অন্য উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল প্রথম থেকে ছিলেন খুনে মেজাজে। দ্বিতীয় উইকেটে বিরাট কোহলির সঙ্গে ১৪১ রান যোগ করে দলকে জয়ের পথে রেখে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন তিনি। দলের রান তখন ১৬২। গেইল তার ৪১ বলের ইনিংসটি সাজান ৮টি চার ও ৮টি ছয় দিয়ে। ঠিক পরের বলেই সৌরভ তিওয়ারী (০) বিদায় নিলে বেশ চাপে পড়ে ভারতের দলটি। দলীয় ১৭২ রানে মায়াঙ্ক আগারওয়াল প্যাট কামিনসের চতুর্থ শিকারে পরিণত হলে বিপদে পড়ে ভারত। পঞ্চম উইকেটে ৩২ রানের জুটি গড়ে সেখান থেকে দলকে জয় এনে দেন কোহলি ও মোহাম্মদ কাইফ। শেষ পর্যন্ত কোহলি ৮৪ ও কাইফ ১৩ রানে অপরাজিত থাকেন। কোহলি তার ৪৯ বলের ইনিংসটি সাজান ১০টি চার ও ৩টি ছয় দিয়ে। ওয়েলসের পক্ষে কামিনস ৪ উইকেট নেন ৪৫ রানে। এর আেেগ শেন ওয়াটসনকে (৩) ফিরিয়ে দিয়ে দলকে ভালো সূচনা এনে দেন দিলশান। ১৭ রানে ওয়াটসন বিদায় নিলেও ওয়েলসকে চেপে ধরতে পারেনি ব্যাঙ্গালোরের বোলাররা। দ্বিতীয় উইকেটে ওয়াটসন ও ড্যান স্মিথ ১৪৪ রান যোগ করে দলকে বেশ ভালো অবস্থানে নিয়ে যান। দলীয় ১৬৩ রানে ড্যান স্মিথ (৬২) বিদায় নিলেও শেষ পর্যন্ত অবিচল ছিলেন ওয়ার্নার। ড্যান স্মিথ তার ৪২ বলের ইনিংসটি সাজান ৭টি চার ও ৩টি ছয় দিয়ে। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে ওয়ার্নার ও বেন রোহরার ১৭ বলে যোগ করেন ৪০ রান। এতে রোহরারের অবদান মোটে ৭ রান। অন্যদিকে ১২৩ রানে অপরাজিত থাকেন চলতি আসরে টানা দ্বিতীয় শতক তুলে নেয়া ওয়ার্নার। তার ৬৮ বলের ইনিংসে ৬টি চার ও ১১টি ছয় রয়েছে। ব্যাঙ্গালোরের পক্ষে দিলশান ৪ ওভারে ১০ রান দিয়ে নেন ১ উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৫০ ঘ.