২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএলসিকে সতর্ক করলো আইসিসি

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য গলের উইকেট যথাযথভাবে তৈরি না করায় শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2011, 09:35 AM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ঢাকা, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য গলের উইকেট যথাযথভাবে তৈরি না করায় শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। খেলাটি হয় ৩১ অগাস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। চারদিন স্থায়ী এই খেলায় শ্রীলঙ্কা হার মানে ১২৫ রানে। প্রথম পালায় দলটি করে ১০৫ ও দ্বিতীয় পালায় ২৫৩ রান। আইসিসির পিচ উপদেষ্টা অ্যান্ডি অ্যাটকিনসন এ মাসের শেষের দিকে গলের উইকেট পরিদর্শন করবেন। পিচটি ঠিক করার জন্য প্রয়োজনীয় পরামর্শও দেবেন তিনি। ওই খেলার ম্যাচ রেফারি ক্রিস ব্রড আইসিসির কাছে পিচ নিয়ে তার উদ্বেগ প্রকাশ করেন। আইসিসির ক্রিকেট বিষয়ক মহা-পরিচালক ডেভিড রিচার্ডসন ও প্রধান ম্যাচ রেফারি রঞ্জন মধুগালে ব্রডের প্রতিবেদন, এসএলসির জবাব ও খেলার ভিডিও-চিত্র দেখে তাদের সিদ্ধান্ত নেন। পরে রিচার্ডসন এক বিবৃতিতে বলেন, "উইকেটটি যথাযথাভাবে তৈরি করা হয়নি বলে আমরা সিদ্ধান্তে পৌঁছেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫২৫ ঘ.