ঢাকা, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের আঞ্চলিক সুপারফিফটি প্রতিযোগিতায় খেলার জন্য জ্যামাইকা দলে রাখা হয়েছে ক্রিস গেইলকে।
ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই অধিনায়ক জ্যামাইকার নেতৃত্ব দেবেন কি না, তা এখনো পরিস্কার নয়। কেননা কাউকে অধিনায়ক করতে হলে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) অনুমতির প্রয়োজন হয়।
প্রতিযোগিতায় খেলানোর জন্য ব্যাটসম্যান মারলোন স্যামুয়েলস ও উইকেটরক্ষক কার্লটন বগকে পাচ্ছে না জ্যামাইকা। কেননা জাতীয় দলের সঙ্গে রয়েছেন তারা।
বাংলাদেশ সফরে সীমিত ওভারের খেলা শেষে অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও ড্যানজা হায়াট দলের সঙ্গে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।
প্রতিযোগিতা গায়ানায় শুরু হবে ১৯ অক্টোবর।
দীর্ঘদিন ধরে ডব্লিউআইসিবির সঙ্গে গেইলের বিরোধ চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫২৯ ঘ.
bdnews24