২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে: গুল

সংবাদ মাধ্যমে 'বল ট্যাম্পারিং' নিয়ে তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের ফাস্ট বোলার উমর গুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2011, 12:45 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংবাদ মাধ্যমে 'বল ট্যাম্পারিং' নিয়ে তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের ফাস্ট বোলার উমর গুল। 'গত বছর ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড বল ট্যাম্পারিং করেছিলেন'- গুলের এই মন্তব্যের পর এ নিয়ে ক্রিকেট বিশ্বে তুমুল বিতর্ক শুরু হয়েছে। পাকিস্তানের একটি ওয়েবসাইট 'পাকপ্যাশন ডট নেট' কে গুল বলেন, "স¤প্রতি 'বল ট্যাম্পারিং' নিয়ে শোয়েব আক্তারের বিবৃতির পরিপ্রেক্ষিতে আমি খুব সাধারণ কিছু কথা বলেছি। আমি বোঝাতে চেয়েছি 'বল ট্যাম্পারিং' বিষয়টি হরহামেশাই খারাপভাবে ব্যবহার করা হয়।" "আমি বোঝাতে চেয়েছি যে, শক্ত মাটিতে বারবার আছড়ে বা বিজ্ঞাপন বোর্ডে আঘাত করেও বলে আঁচড় কাটা সম্ভব। আমি বলতে চেয়েছি এই অভ্যাসের কারণে সব বোলারকেই অভিযুক্ত করা যায়," যোগ করেন তিনি। গুল এর আগে বলেছিলেন, গত বছর ইংল্যান্ডে পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজ চলাকালে তিনি অ্যান্ডারসনকে বল ট্যাম্পারিং করতে দেখেছেন। অ্যাশেজে ব্রড তার জুতো দিয়ে বলে আঁচড় কাটার চেষ্টা করেছিলেন বলেও মন্তব্য করেন তিনি। যদিও গুল মনে করেন এ সবই খেলার অংশ। পুরনো বল দিয়ে 'রিভার্স সুইং' করার জন্যই এমনটা করা হয়ে থাকে বলে তার ধারণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮৪১ঘ.