২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ সাউথ ওয়েলসের কাছে মুম্বাইয়ের হার

গ্র"প পর্যায়ে নিজেদের তৃতীয় খেলায় রোববার মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়ার দল নিউ সাউথ ওয়েলস। সেই সঙ্গে সেমিফাইনাল খেলার সম্ভাবনাও উজ্জ্বল হলো দলটির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2011, 02:10 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্র"প পর্যায়ে নিজেদের তৃতীয় খেলায় রোববার মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়ার দল নিউ সাউথ ওয়েলস। সেই সঙ্গে সেমিফাইনাল খেলার সম্ভাবনাও উজ্জ্বল হলো দলটির। তিন খেলায় নিউ সাউথ ওয়েলসের পয়েন্ট ৪। হাতে আছে আরো একটি খেলা। আর হেরে গেলেও চার খেলায় ৫ পয়েন্ট নিয়ে 'এ' গ্র"পের শীর্ষে মুম্বাই ইন্ডিয়ান্স। চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে প্রতিপক্ষ বোলারদের মারাত্মক বোলিংয়ের মুখে ৭ উইকেটে ১০০ রান তুলতে সক্ষম হয় মুম্বাই। জবাবে নিউ সাউথ ওয়েলসের শুরুটা ভালো না হলেও স্টিভেন স্মিথের ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত ১৮ বল হাতে রেখেই জয়ের লক্ষ্য ১০১ রানে পৌঁছে যায় তারা। স্মিথ ৪৫ রান অপরাজিত ছিলেন। এছাড়া ২৬ রান করেন বেন রোহরের। মুম্বাইয়ের পক্ষে ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন আবু নেচিম আহমেদ। এর আগে মুম্বাইয়ের পক্ষে সর্বোচ্চ ৪২ (অপরাজিত) রান করেন জেমস ফ্রাঙ্কলিন। এছাড়া অধিনায়ক হরভজন সিং ১৫ রান করেন। নিউ সাউথ ওয়েলসের পক্ষে ২টি করে উইকেট নেন স্টুয়ার্ট ক্লার্ক ও স্টিভ ও'কেফি। এজন্য ক্লার্ক করেন ১৫ রান। ও'কেফি দেন ১৮। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯৫৯ ঘ.