ঢাকা, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টানা দুই জয়ে বি গ্র"প থেকে চ্যাম্পিয়ন্স লিগ ক্রিকেটের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স।
শনিবার ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বৃষ্টি বিঘিœত খেলায় ওয়ারিয়র্সকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২২ রানে হারিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে কলকাতা। ৪ খেলায় ৪ পয়েন্ট নিয়ে ওয়ারিয়র্সের ঠিক পেছনে আছে তারা।
৩ খেলায় ৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে এই ম্যাচেই প্রথম হারের মুখ দেখা দক্ষিণ আফ্রিকার দলটি।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কলকাতার অধিনায়ক গৌতম গম্ভির। ব্যাট করতে নেমে কলিন ইনগ্রামের অর্ধশতকের সুবাদে ৪ উইকেটে ১৫৫ রান করে ওয়ারিয়র্স।
কলকাতার ইনিংসের নবম ওভারের সময় বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। সে সময় দলটির রান ছিল ১ উইকেটে ৮৩। পরে আর মাঠ খেলার উপযোগী না াকায় ডাকওর্য়া লুইস পদ্ধতিতে কলকাতাকে জয়ী ঘোষণা করা হয়। জয়ের জন্য ৯ ওভারে কলকাতাকে করতে হত ৬১ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে কলকাতাকে উড়ন্ত সূচনা এনে দেন জ্যাক ক্যালিস ও মানভিন্দর বিসলা। দলীয় ৩৫ রানে বিসলা (১৯) বিদায় নিলেও অবিচল ছিলেন ক্যালিস।
আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন ক্যালিস ও গম্ভির এই ম্যাচে যেন সেখান থেকেই শুরু করেন। বৃষ্টি নামার আগে ৫ ওভার ৩ বলে তারা যোগ করেন ৪৮ রান। শেষ পর্যন্ত ক্যালিস ৩১ ও গম্ভির ৩৩ রানে অপরাজিত ছিলেন।
ক্যালিস তার ১৯ বলের ইনিংসটি সাজান ৩টি চার ও ১টি ছয় দিয়ে। গম্ভিরের ২৩ বলের ইনিংসে ৩টি চার ও ১টি ছয় রয়েছে।
এর আগে শুরুতেই অ্যাশওয়েল প্রিন্সকে (৪) হারালেও দলকে ভালো সূচনা এনে দেন ইনগ্রাম ও জেজে স্মুটস। দ্বিতীয় উইকেটে ৮০ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান তারা।
দলীয় ৯৫ রানে স্মুটস (৪৬) বিদায় নিলেও খেলে যেতে থাকেন ইনগ্রাম। তৃতীয় উইকেটে মার্ক বাউচারের সঙ্গে যোগ করেন আরো ৪৬ রান। দলীয় ১৪১ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ইনগ্রাম (৬১) বিদায় নিলে দলকে শেষ পর্যন্ত একাই টানেন বাউচার।
ইনগ্রাম তার ৪৭ বলের ইনিংসটি সাজান ৩টি চার ও ৩টি ছয় দিয়ে। বাউচার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩৮ রানে। তার ২৭ বলের ইনিংসে ৫টি চার রয়েছে।
কলকাতার পক্ষে লক্ষ্মপতি বালাজি ২ উইকেট নেন ৩৫ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০০৪ ঘ.
bdnews24