চট্টগ্রাম, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেটের 'উন্মাদনা' ছড়িয়ে দিতে চট্টগ্রামে কর্ণফুলী নদীতে মঙ্গলবার নৌ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
সকাল ১০টায় নগরীর সদরঘাট টার্মিনাল থেকে এ শোভাযাত্রা শুরু হয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে শেষ হবে।
এ শোভাযাত্রার আয়োজন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। সিটি মেয়র এম মনজুর আলম শোভাযাত্রার উদ্বোধন করবেন।
সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্বকাপ ক্রিকেটের উন্মাদনা চট্টগ্রামবাসীর মধ্যে ছড়িয়ে দেয়ার জন্য এ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।"
জাহাজ, সি ট্রাক, ইঞ্জিনচালিত বোট ও নৌকা নিয়ে এ শোভাযাত্রা হবে বলে জানান তিনি।
এ শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য নগরাবসীর প্রতি আহবান জানান সাইফুদ্দিন আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/২২৩৮ ঘ.
bdnews24