২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্টার উইকেটে ফ্লাড লাইটে অনুশীলন করলো টাইগাররা

দিবারাত্রির ম্যাচ অনেক দিন খেলে না বাংলাদেশ। শের ই বাংলার নতুন ফ্লাড লাইটের আলোয় তো নয়ই। সে কারণে ফ্লাড লাইটের আলোর সঙ্গে মানিয়ে নেয়া জরুরি বাংলাদেশ দলের জন্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2011, 03:46 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিবারাত্রির ম্যাচ অনেক দিন খেলে না বাংলাদেশ। শের ই বাংলার নতুন ফ্লাড লাইটের আলোয় তো নয়ই। সে কারণে ফ্লাড লাইটের আলোর সঙ্গে মানিয়ে নেয়া জরুরি বাংলাদেশ দলের জন্য। তাই শুক্রবার বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় দল ফ্লাড লাইটের আলোয় অনুশীলন করলো। বিশ্বকাপের গ্র"প পর্বে বাংলাদেশ ৪টি দিবারাত্রির ম্যাচ খেলবে। শের ই বাংলা স্টেডিয়ামে গেল বছরের ২ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে শেষ দিবারাত্রির ম্যাচে অংশ নেয় বার বাংলাদেশ। শের ই বাংলা স্টেডিয়ামে অনুশীলনের এক ফাঁকে জাতীয় দলের পেসার নাজমুল হোসেন জানালেন, আজ থেকে ফ্লাড লাইটে অনুশীলন শুরু হলেও বিশ্বকাপ ম্যাচে কোন সমস্যা হবে না। বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত এমন অনুশীলন আরো হবে। শুক্রবার ফ্লাড লাইটের আলোয় অনুশীলনের পর শনিবার বিশ্রামে থেকে রোববার আবার ফ্লাড লাইটে অনুশীলন করবে সাকিব বাহিনী। সেন্টার উইকেটে ব্যাটিং-বোলিং অনুশীলন করে দারুণ খুশি ক্রিকেটাররা। নাজমুল জানালেন, নিয়মিত অনুশীলন হলে বিশ্বকাপ ম্যাচে সমস্যা হবে না। তা ছাড়া নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে ঘাটতি পুষিয়ে নেয়া যাবে। বাংলাদেশের নিয়মিত অনুশীলনের বিপরীতে অন্য দলগুলো আছে খেলার মধ্যে বিশ্বকাপে এর প্রভাব পড়বে কি না সে প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা অনেক দিন ধরেই খেলার মধ্যে আছি। নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে ভালো দুটি সিরিজ খেলেছি। আত্মবিশ্বাসী নাজমুল বলেন, অন্য দলের তুলনায় আমরা পিছিয়ে নেই। দলে তেমন কোন ঘাটতি নেই। দলের মূল শক্তি স্পিনাররা হলেও শুরুতে উইকেট এনে দিতে হবে পেসারদেরই। ব্যাটসম্যানরা সেট হয়ে গেলে স্পিনারদের কাজটা অনেক কঠিন হয়ে যাবে। কখনো চোট কখনো কম্বিনেশনের সঙ্গে না যাওয়ার কারণে দলে আসা যাওয়ার মধ্যেই আছেন নাজমুল। নিজেই বললেন, নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ শুরুর পরেও বাকি ম্যাচগুলো খেলতে পারলাম না। দুর্ভাগ্য কি আর করা। গত বিশ্বকাপে ছিলেন অপেক্ষমানের তালিকায় এবার চূড়ান্ত দলে। বিশ্বকাপ উত্তেজনায় শিহরিত নাজমুলও। প্রতিশ্র"তি দিয়েছেন, সুযোগ পেলে নিজেকে উজাড় করে দেবেন। যেমনটা দিয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাশরাফি চোটের কারণে মাঠ ছাড়ার পর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১৪১ ঘ.