ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বেঁধে দেয়া সময়ের মধ্যে পুরোপুরি প্রস্তুত হতে না পারায় ক্রিকেট বিশ্বকাপের ২৭ ফেব্র"য়ারির ( ইংল্যান্ড-ভারত) খেলাটি কলকাতার ইডেন গার্ডেন্সে হচ্ছে না।
তবে খেলাটি কোথায় হবে তা এখনো জানায়নি আইসিসি।
বিশ্বকাপের ভেন্যুগুলি পর্যবেক্ষণ করছে আইসিসির পর্যবেক্ষক কমিটি। কমিটি জানায় ইডেনের যা অবস্থা তাতে নির্ধারিত সময়ে হয়তো তারা মাঠ আইসিসির কাছে বুঝিয়ে দিতে পারবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮১৬ ঘ.
bdnews24