২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিফাইনালে দেলোয়ারের হার

আইটিএফ অনূর্ধ্ব-১৪ এশিয়ান টেনিস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে হেরে গেছে বাংলাদেশের দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 04:33 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইটিএফ অনূর্ধ্ব-১৪ এশিয়ান টেনিস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে হেরে গেছে বাংলাদেশের দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন ৩-৬ ও ২-৬ গেমে ইয়েমেনের আল আনসি ঘাসানের কাছে হার মানে। বালক দ্বৈতের কোয়ার্টার ফাইনালে হেরেছে বাংলাদেশের দেলোয়ার ও ওয়াই মং মারমা জুটি। তাদের বিপক্ষে ৩-৬ ও ৫-৭ গেমে জেতে সিরিয়ার আলাফ করীম ও মোহাম্মদ আজহারী জুটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২০১ ঘ.