২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতিতেও উৎসাহ দিচ্ছেন দর্শকরা

বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার প্রস্তুতিতেও খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছেন দর্শকরা। ব্যাটসম্যানদের ভালো কোনো শট কিংবা বোলারদের ভালো কোনো বল দেখলেই শুরু হয়ে যাচ্ছে হাত-তালি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 03:40 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার প্রস্তুতিতেও খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছেন দর্শকরা। ব্যাটসম্যানদের ভালো কোনো শট কিংবা বোলারদের ভালো কোনো বল দেখলেই শুরু হয়ে যাচ্ছে হাত-তালি। প্রধান কোচ জেমি সিডন্স, বোলিং-কোচ ইয়ান পন্ট, ফিল্ডিং কোচ জুলিয়েন ফন্টেইন, ফিজিও মাইক হেনরি ও ট্রেনার গ্রান্ট লুডেনের তত্ত্বাবধানে বৃহস্পতিবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নেট ও জিপি-বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করেন ক্রিকেটাররা। পারিবারিক কারণে অনুশীলনে যোগ দিতে পারেননি মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিম। তবে অনুশীলন চালিয়ে যাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। অনুশীলনের পুরো সময় মাঠে ছিলেন কয়েক শ' দর্শক। মাশরাফির ভালো কোনো বল কিংবা মোহাম্মদ আশরাফুলের ভালো শট দেখলেই তালি বাজিয়ে বাহবা দিচ্ছিলেন তারা। সিডন্সও প্রশংসা করেন দর্শকদের। বলেন, "এমন দর্শক থাকার পর বাড়তি কোনো অনুপ্রেরণার দরকার পড়ে না। দর্শকও বাংলাদেশের অন্যতম সেরা শক্তি। পন্ট দর্শকদের অভিহিত করেন 'দ্বাদশ খেলোয়াড়' হিসেবে। বাংলাদেশ শুক্রবার রাতে অনুশীলন করবে ফ্লাড লাইটের আলোয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/এনআই/২১২৭ ঘ.