২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড ২১ রানে জিতেছে

জনাথন ট্রটের শতকের সুবাদে চতুর্থ একদিনের খেলায় অস্ট্রেলিয়াকে ২১ রানে হারিয়েছে ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2011, 03:46 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জনাথন ট্রটের শতকের সুবাদে চতুর্থ একদিনের খেলায় অস্ট্রেলিয়াকে ২১ রানে হারিয়েছে ইংল্যান্ড। অ্যাডিলেড ওভালে বুধবার দিন-রাতের খেলায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড ৮ উইকেটে ২৯৯ রান করে। জেতার জন্য ৩০০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে অস্ট্রেলিয়ার পালা থেমে যায় ৭ উইকেটে ২৭৮ রানে। ইংল্যান্ডের পক্ষে ট্রট ১০২, ম্যাট প্রায়র ৬৭, পল কলিংউড ২৭ ও ইয়ন মরগান ২৪ রান করেন। এছাড়া মাইক ইয়ার্ডি ৩৯ রানে অপরাজিত থাকেন। ২৭ রান করার পথে ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে একদিনের খেলায় ৫ হাজার রানের মাইলফলক অতিক্রম করেন কলিংউড। অস্ট্রেলিয়ার পক্ষে ডেভিড হাসি ৪ উইকেট নেন ২১ রানে। স্টিভেন স্মিথ ৩৩ রানে নেন ৩ উইকেট। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। দলের পক্ষে সবচেয়ে বেশি ৬৪ রান করেন শেন ওয়াটসন। এছাড়া ক্যামেরন হোয়াইট করেন ৪৪। স্টিভেন স্মিথ ৪৬ ও ব্রেট লি ৩৯ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের পক্ষে ২টি করে উইকেট নেন ট্রট ও জেমস অ্যান্ডারসন। এ জন্য ট্রট রান দেন ৩১। অ্যান্ডারসন দেন ৫৭। এই খেলায় হার মানার পরও সাত ম্যাচের একদিনের সিরিজে অস্ট্রেলিয়া ৩-১ ব্যবধানে এগিয়ে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/এনআই/২১১৮ ঘ.