২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় খেলায় লাগাম টেলরের হাতে

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় একদিনের খেলায় নিউজিল্যান্ডের ১২ জনের দলে জায়গা পেয়েছেন লিউক উডকক। ড্যানিয়েল ভেট্টোরি দলের সঙ্গে থাকলেও মাঠে নামছেন না তিনি। দলের নেতৃত্ব দেবেন রস টেলর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2011, 11:01 AM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের বিপক্ষে তৃতীয় একদিনের খেলায় নিউজিল্যান্ডের ১২ জনের দলে জায়গা পেয়েছেন লিউক উডকক। ড্যানিয়েল ভেট্টোরি দলের সঙ্গে থাকলেও মাঠে নামছেন না তিনি। দলের নেতৃত্ব দেবেন রস টেলর। উডককই হচ্ছেন নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলের একমাত্র খেলোয়াড়, যিনি এখনো একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেননি। উপমহাদেশ যাওয়ার আগে বিশ্বকাপ দলের সবার রান পাওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন প্রধান নির্বাচক মার্ক গ্রেটব্যাচ। তিনি বলেন, "কয়েক মৌসুম ধরে ওয়েলিংটনের হয়ে খুবই ভালো খেলছেন উডকক। তাই তাকে দলে নেয়া হয়েছে। এখন আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ নেয়া তার জন্য খুবই দরকার।" কাইল মিলস এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে মেলে ধরেছেন বলে জানিয়ে গ্রেটব্যাচ বলেন, তাই দলে নেয়া হয়েছে তাকেও। এদিকে বাদ পড়েছেন জেসি রাইডার ও জেমস ফ্রাঙ্কলিন। দল: রস টেলর (অধিনায়ক), হ্যামিশ বেনেট, মার্টিন গুপটিল, জেমি হাউ, নাথান ম্যাককালাম, ব্রেন্ডন ম্যাককালাম, কাইল মিলস, জ্যাকব ওরাম, টিম সুথি, স্কট স্টাইরিস, লিউক উডকক ও কেন উইলিয়ামসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬৩৯ ঘ.