কুড়িগ্রাম, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় সোমবার দাশেরহাট মডেল উচ্চ বিদ্যালয় ১১ রানে মোগলবাসা উচ্চ বিদ্যালয়কে হারিয়েছে।
কুড়িগ্রাম স্টেডিয়ামে টস জিতে দাশেরহাট উচ্চ বিদ্যালয় ব্যাটিংয়ে নেমে ৩৭ ওভারে ১৫৩ রান করে। যদিও খেলাটি ছিল ৫০ ওভারের।
রান তাড়া করতে নেমে মোগলবাসা উচ্চ বিদ্যালয় ৩৬ ওভারে ১৪২ রানে গুটিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২১৫৭ ঘ.
bdnews24