২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর শহীদ সুফী সমাজ কল্যাণ চ্যাম্পিয়ন

গোপালগঞ্জে আন্তঃজেলা ক্লাব কাপ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ফরিদপুর জেলার শহীদ সুফি সমাজ কল্যাণ সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2011, 04:19 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

গোপালগঞ্জ, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জে আন্তঃজেলা ক্লাব কাপ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ফরিদপুর জেলার শহীদ সুফি সমাজ কল্যাণ সমিতি। শেখ কামাল ষ্টেডিয়ামে সোমবার ফাইনালে তারা শরীয়তপুর ক্রিকেট একাডেমিকে ৪ উইকেটে হারায়। টস জিতে শরীয়তপুর প্রথম ব্যাট করে ৩৬ ওভার ২ বলে ১৪৩ রান করে। রান তাড়া করতে গিয়ে ফরিদপুর ৩৫ ওভার ৩ বলে ৬ হারিয়ে জয়ের ঠিকানায় পৌঁছে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২২১০ ঘ.