ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় মহিলা ক্রিকেট প্রতিযোগিতার সিলেট আঞ্চলিক পর্বের খেলা শুক্রবার থেকে মৌলভীবাজার স্টেডিয়ামে শুরু হয়েছে।
উদ্বোধনী খেলায় মৌলভীবাজার জেলা দল ৮ উইকেটে হারায় হবিগঞ্জ জেলা দলকে।
হবিগঞ্জ প্রথমে ব্যাট করে ৩০ ওভারে ৭ উইকেটে ৬৫ রান করে। জবাবে মৌলভীবাজার ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য ৬৬ রানে পৌঁছে যায়।
প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/২১২০ ঘ.
bdnews24